তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

গাজীপুর নয়, তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেফতার ২ পুলিশ

গাজীপুর নয়, তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেফতার ২ পুলিশ

 

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালানো শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজীপুরের বাইমাইল বা নাওজোড় এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিলেন তিনি।